পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের অনশন 
সারাদেশ

পাওনা পরিশোধের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ করবেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ২৪ ঘণ্টার মধ্যে মিলমালিককে গ্রেপ্তার ও ছাটাইকৃত শ্রমিকদের গ্রাচ্যুইটি-পিএফসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিলের অনশনকারী শ্রমিক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলগেটের সামনে অনশন কর্মসূচি থেকে এ দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা। দুপুর ১টায় শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভাঙান গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।

শেখ মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। মালিক ও কিছু ব্যক্তির কারণে শ্রমিকেরা রাজপথে মিছিল-মিটিং করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন, এটা হতে পারে না। এজন্য তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। তিনি জানান, মিলের শ্রমিকদের বিষয়ে খুলনার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সৃষ্ট সমস্যা নিরসনে কথা বলবেন।

মিলের সিবিএ’র সাবেক সভাপতি ও জাতীয় মজুরি বোর্ডের সদস্য শহিদুল্লাহ খাঁর সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা জেলা তাঁতিলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাফ উদ্দিন, ইঞ্জিল কাজী, কাগজী ইব্রাহীম, খান গোলাম রসুল, আমির মুন্সি, আইনউদ্দিন, প্রবির বিশ্বাস, মিহির রঞ্জন বিশ্বাস, এরশাদ আলী, একলাস, শাহাজান প্রমুখ।

অবরোধ কর্মসূচি সফল করতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান শ্রমিক নেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা