হাসপাতালে মারা যাওয়া রিকশাচালক নাসির
সারাদেশ

হাসপাতালে মারা গেলেন সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আশুগঞ্জ উপজেলা রেলগেট এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নাসির (৪৯)।

নাসির সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়ার মৃত ইউসুফ মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হেলাল খান জানান, ‘বুধবার সকাল থেকে আশুগঞ্জ রেলগেট এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিলেন। বিকেলের দিকে জানতে পেরে থানায় জানাই। পুলিশ গ্রাম পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে অজ্ঞাত ওই ব্যক্তির নাম নাসির ও তার বাড়ি সরাইলে বলে জানতে পেরেছি। তিনি রিকশা চালাতেন।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘অচেতন ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা