সারাদেশ

বোয়ালমারীতে নাশকতায় গ্রেফতার ৩

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতা, গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রবিবার রাতে জাহিদ হোসেন ও জিয়া মেম্বার নামের আরো দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার দুপুরে উপজেলা সদর থেকে পলাশকে গ্রেফতার করা হয়। পলাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করার লক্ষে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের ভাটপাড়া-সাইনবোর্ড এলাকায় পরপর বেশ কয়েকটি বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং চলন্ত গাড়ি ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক উত্তম কুমার সেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের ৫ সদস্য আহত হয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে দেয়া আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দু’টি সাউন্ড গ্রেনেডসহ ৮ রাউন্ড শর্টগানের গুলি চালায় এবং ঘটনাস্থল অবিষ্ফোরিত ৩টি ককটেল, কয়েকটি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, বাঁশের লাঠি, ভাংচুরকৃত গাড়ির কাচের টুকরা, ইটের টুকরা আলামত হিসেবে জব্দ করে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে প্রতিবাদ সমাবেশ

এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ একাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিরা হলেন উপজেলার শেলাহাটি গ্রামের জিয়া মেম্বার, বেড়াদি গ্রামের জাকির হোসেন টিআই, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, গুনবহা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, গুনবহা গ্রামের জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন ও আব্বাস আলী।

আরও পড়ুন : পুলিশের গুলিতে পোশাকশ্রমিকের মৃত্যু

গ্রেফতার ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা