সারাদেশ

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু ছালেক মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় ১ যুগ পর লুকুছ মিয়া নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ইসলাম সহিংসতা পছন্দ করে না

সোমবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়া জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার পুত্র।

আরও পড়ুন : মেক্সিকোতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪৮

মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে লুকুছ মিয়াকে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলো।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফিকলের আঘাতে হত্যা করা হয় আবু ছালেককে। পরে এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দেয়।

আরও পড়ুন : অবরোধে নেতৃত্ব দেবে কে

দীর্ঘদিন পর মামলার ২০ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়াসহ আরো ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। তারা সবাই বেকসুর খালাস পেয়েছেন। এর মধ্যে ৫ জন আসামি মারা গেছেন। আর বাকী দুই আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিরও খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা