ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ শুরু করেছেন। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ইসির সঙ্গে আইজিপির বৈঠক

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। এছাড়া তারা বেশ কিছু যানবাহন ভাঙচুরসহ সরকারি একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এর আগে গত ২৩ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন: ২ চিকিৎসককে কুপিয়ে হত্যা

আজ সকালে সপ্তম দিনের মতো গাজীপুর মহানগরীর নাওজোড়, নলজানী, ও মালেকেরবাড়ি এলাকা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

এ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একদিকে মালেকের বাড়ি, অন্যদিকে নলজানি এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

তারা ৩ দিক থেকে বিক্ষোভ শুরু করায় ২ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় শ্রমিকরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভবনে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করে।

এদিকে শ্রমিকদের একটি গ্রুপ গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প ও থানা পুলিশ তাদের ছাত্রভঙ্গ করার জন্য টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আরও পড়ুন: অবরোধে আ’লীগের করণীয় সভা

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা কলম্বিয়া কারখানার শ্রমিকরা একটি সরকারি গাড়িতে আগুন দিয়েছে।

হরতালের পরদিন এমন অবস্থায় জেলার সাধারণ মানুষ তাদের কর্মস্থলে রওনা হলেও সড়ক অবরোধের কারণে গন্তব্যে যেতে পারছেন না। এ সময় অনেকেই পায়ে হেটেই রওনা হন।

শ্রমিকরা বলেন, বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পেলেও আমাদের বেতন বাড়েনি। বেতন সেই আগের মতোই আছে। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে পথে নামতে হয়েছে।

আরও পড়ুন: ইমাম সম্মেলনে শেখ হাসিনা

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। এ সময় তারা সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।

তারা উত্তেজিত হয়ে ভাঙচুর ও ইট-পাটকেল ছুঁড়েছে এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা