ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা করেছে হরতাল পালনকারীরা।

আরও পড়ুন: একের পর এক গণপরিবহনে আগুন

রোববার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে জেলার শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, শনিবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে তিনি কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

চিকিৎসা শেষে সার্কিট হাউসে রাত যাপনের পর আজ সকাল সাড়ে ৬ টার দিকে তিনি নিজ কর্মস্থলে ফিরে যান।

গাড়িটি করিমগঞ্জ বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পেছন দিক থেকে ঢিল ছোড়া হয়। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়। তবে এ সময় কেউ আহত হননি।

আরও পড়ুন: প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

এ দিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড় ও বটতলাসহ বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষিপ্তভাবে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা