সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামি ইউছুফ ভূঁইয়া প্রকাশ ছোট ইউছুফকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক সভা

এর আগে ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

এসপি তারেক বিন রশিদ বলেন, ইউছুফ বশিকপুরের যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত ৩ নম্বর আসামি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি এলজি ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার তার বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবেন।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

এ সময় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, জেলা পুলিশের বিশেষ শাখার প্রধান (ডিআইওয়ান) একেএম আজিজুর রহমান মিয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা