সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোভ্যান আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাইক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মো. ইমরান আহমেদ (৩২)। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পার্শ্ববর্তী মধুখালী উপজেলার নওপাড়া থেকে চোখের চিকিৎসা শেষে পরিবার নিয়ে বোয়ালমারী হয়ে কাশিয়ানী ফিরছিলেন ইমরান হোসেন। পথমধ্যে উপজেলার ময়না ইউনিয়নের মান্দারতলা নামক স্থানে মাগুরাগামী দ্রুতগতির একটি পিকআপের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী ও ভ্যানচালক মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। ইমরান হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকগণ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ইমরান হোসেন মারা যান।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের পিএলসি ভরাডোবা শাখার উদ্ধোধন

দুর্ঘটনা কবলিত পিকআপের চালক মাগুরা সদর উপজেলা তাবিয়ার রহমান ও সহকারী গোলাম রসুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অটোভ্যান ও পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘাতক পিকআপ, চালক ও সহকারীকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা