সারাদেশ

উলিপুরে বিসিএস ক্যাডার জিয়াকে সংবর্ধনা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৪১তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনের অনুকূল পরিবেশ নেই

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রক্তিম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রক্তিম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ হাসান, অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ৷

আরও পড়ুন : মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে

বক্তারা তাদের বক্তব্যে রক্তিম ফাউন্ডেশনের এমন আয়োজনের প্রশংসা করেন এবং গরীব মেধাবিদের খুঁজে বের করে বার বার এমন আয়োজন করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের আজকের জিয়াউর রহমানের মতো আলোকিত মানুষ হবার আহ্বান জানান।

৪১তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জিয়াউর রহমান বলেন, যখন দাখিল পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছি তখন আমার মাদ্রাসাসহ কেউই তেমন গুরত্ব দেয়নি, গরীব সংসার থেকে যখন শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি তখন সবার নজরে এসেছি। রক্তিম ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের এভাবে প্রতি বছর সংবর্ধনা দিয়ে তাদের উজ্জীবিত করতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা