সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোতাব্বের হোসেন (৩১) ও সামছুন মুরমু মনা (৫৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন : দৃষ্টিনন্দন সাজে সেজেছে খারুভাজ পার্ক

শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার জয়জয়পুর গ্রামের পূর্বমাঠ চুনপুকুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক মোতাব্বের হোসেন ও কৃষি শ্রমিক সামছুন মুরমু মনা উপজেলার জয়জয়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি জয়জয়পুর গ্রামের কৃষক দুলাল হোসেন তার জমিতে ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার নামে একটি স্যালো টিউবওয়েল (এসটিডব্লিউ) বরাদ্দ দেওয়া হয়। শনিবার দুপুরে ওই টিউবওয়েলে বৈদ্যুতিক সংযোগ দিতে যান পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা। সংযোগটি প্রদানের সময় কৃষক দুলাল হোসেন, তার ছেলে মোতাব্বের হোসেন মনা, আব্দুল্লাহ আল রাফি ও কৃষি শ্রমিক সামছুন মুরমু টিউবওয়েলের ঘরের টিনের ছাউনি মেরামতের জন্য চালার ওপর কাজ করছিলেন। ওই মুহূর্তে তাদের অজান্তেই আকস্মিক বিদ্যুতের তারে সংযোগ দেয় পল্লী বিদ্যুতের সদস্যরা। এ সময় চালার ওপর থাকা কয়কজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতাব্বের হোসেন মনা এবং সামছুন মুরমুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মনার বাবা দুলাল হোসেন ও তার ছোট ভাই রাফির মধ্যে রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন : মানুষ হুংকার-সন্ত্রাস পছন্দ করে না

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিষয়টি জানার পরই বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিপ টিউবওয়েলের ঘরে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছে। সেখানে পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও ছিল। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা