ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে তিন চাকার বাহনে যানজট

রংপুর ব্যুরো: যেখানে-সেখানে গাড়ি পার্কিং, ফুটপাত দখল ও এলোমেলোভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের কারণে যেন তিন চাকায় থমকে গেছে রংপুর নগরী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর ঢল

রংপুরের কাচারীবাজার ডিসি অফিসের পাশে রংপুর কর অফিস এবং সিভিল সার্জন অফিসের সামনে ফুটপাত দখল করে হকারদের স্থায়ী বাজারে পরিণত করা হয়েছে।

নগরীর টাউন হল, জেলা পরিষদ সুপার মার্কেট, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, ধর্মসভা, কালীবাড়ি, শাপলা চত্ত্বর ও লালবাগ এলাকার বেশিরভাগ ফুটপাতেও একই অবস্থা। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। কিছু ব্যক্তি ফুটপাতে ওপরেই ছাউনি দিয়ে পণ্য ঝুলিয়ে রেখেছে।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন কাল

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুর মহানগরে বৈধ-অবৈধ মিলে অর্ধ লক্ষ ব্যাটারিচালিত ইজিবাইক ও চার্জার রিক্সা চলাচল করছে।

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ৮২৪০ টি ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে।

দুর্ঘটনাপ্রবণ ও বিপজ্জনক এসব হালকা যানবাহন চলাচলে রংপুর যানজটের নগরীতে পরিণত হয়েছে। অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরী আরও অনিরাপদ হয়ে উঠেছে। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।

রংপুর মহানগরের ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত শহর করার দাবি সাধারণ মানুষের।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, রংপুরের ১৩ টি পয়েন্টে ট্রাফিক সিস্টেম বসিয়ে বাইরের তিন চাকার যানবাহন প্রবেশ বন্ধ করা হলে নগরী যানজটমুক্ত হবে।

নগরের ব্যাটারিচালিত ইজিবাইকের চালকগণ যাত্রী দেখলেই যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তোলেন। এছাড়া যাত্রীর জন্য রাস্তার বিভিন্ন পয়েন্টে এসব ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

থেমে থেমে চলা ব্যাটারিচালিত ইজিবাইকও চার্জার রিক্সার দীর্ঘ সারি হয়ে যানজটের সৃষ্টি করে। তিন চাকার যানবাহনের দীর্ঘ সারির কারণে পথচারীদের রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতেও বেশ কষ্টকর হয়। এর মধ্যে ফুটপাত দখল করে ব্যবসার কারণে মানুষ আরও অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

অটোমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে যানজট নিয়ন্ত্রণ করতে বাইরের অটো যেন প্রবেশ করতে না পারে, সে জন্য ইতিমধ্যে অনুমোদিত অটোগুলোতে নীল রং দিয়ে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, হকার ও যানজটমুক্ত নগর করতে সমন্বয় সভা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সিটি কর্পোরেশন হকারদের নিয়ন্ত্রণ করবে।

তিনি আরও বলেন, নগরের সিটি বাজার ও বাস টার্মিনাল এলাকায় পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আগামীতে গুরুত্বপূর্ণ রাস্তায় আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা