ছবি: সংগৃহীত
সারাদেশ

সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া 

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: এমপি শাহজাহান মিয়া আর নেই

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯১-২০১৯ সাল পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সী আর নেই

১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হলের ছাত্র লীগের সদস্য, ১৯৬৭ সালে মহাকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে জেলা আওয়ামী লীগের সদস্য, ১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান এবং ১৯৯৬, ২০০৮, ২০১৮ সালে পটুয়াখালী-১ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ হয়েছিল। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ নাতি এবং অসংখ্য ভক্ত, রাজনৈতিক ও আইন পেশার সহকর্মী রেখে গেছেন।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- সংসদ সদস্য আসম ফিরোজ, সংসদ সদস্য এস এম শাহজাদা, সংসদ সদস্য মহিবুর রহমান, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

আজ বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় তার ১ম নামাজের জানাজা এবং রোববার (২২ অক্টোবর) সকাল ১১ টায় পটুয়াখালী শেখ রাসেল শিশুপার্ক প্রাঙ্গনে ২য় নামাজের জানাজা শেষে কালিকাপুর তার নিজ বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে সমাহত করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা