সারাদেশ

৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ

জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আরও পড়ুন : ভোলায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শুক্রবার (২০ অক্টোবর) বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের সঙ্গে আলোচনা সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ নিয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তার আগে আজ (২০ অক্টোবর) ও আগামী ২৭ অক্টোবর শুক্রবার থাকায় আরও দুদিনসহ মোট আট দিন বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে। আগামী ২৮ অক্টোবর সকালে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

আরও পড়ুন : ভোলার ৪ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অপরদিকে আগামী মাসে ১২-১৩ নভেম্বর কালিপূজা ও ১৯ অক্টোবর ছটপূজা উপলক্ষ্যে আরও তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এ সংক্রান্ত চিঠি উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী ২৮ অক্টোবর সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

আরও পড়ুন : ওয়াশরুমে ঝুলছিল ছেলের মরদেহ

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা