সংগৃহীত
সারাদেশ

ওয়াশরুমে ঝুলছিল ছেলের মরদেহ

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের ৪র্থ চালান

নিহত মোহাম্মদ আলী ভূঁইগড়ের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। আলী শরীয়তপুরের পালং থানার বিনোদপুর গ্রামের মো. লিটন মোল্লার ছেলে তিনি। স্থানীয় একটি লাইট ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি।

জানা গেছে, স্বজনেরা শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টার পরে আলীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

আলীর বাবা লিটন মোল্লা জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে পারিবারিক বিষয় নিয়ে আলী সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এরপর ওয়াশরুমে যায় সে। দীর্ঘক্ষণ পরেও ওয়াশরুম থেকে না বের হওয়ায় আমাদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। আশপাশের লোকজন নিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ছেলে ঝুলে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদ আলীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ফতুল্লা থানা পুলিশকে এ বিষয়টি জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা