ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলার ৪ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চারটি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: দুর্গাপূজা ঐক্য সৃষ্টিতে ভূমিকা পালন করে

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গণভবন থেকে একযোগে ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ভোলা জেলার ৪ টি সেতু রয়েছে।

ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য বঙেআলী সেতুতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য বোরহানউদ্দিন বাইপাস সেতুতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা।

আরও পড়ুন: আজ মহাষষ্ঠী, শারদোৎসব শুরু

৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে শশীভষণ সেতু ও প্রায় ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নাজিরপুর সেতু উদ্বোধন করেন।

ভোলায় এই ৪ টি সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে পাল্টে যাচ্ছে সড়ক যোগাযোগের চিত্র। এর মাধ্যমে জনগণের বাঁচবে সময়, কমবে ভোগান্তি। বিকাশিত হবে স্থানীয় অর্থনীতি।

স্থানীয় জানান, আগে এ সময় জায়গায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহার করতে হতো। এর কারণে দুর্ঘটনার আশঙ্ক থাকতো। এখন ব্রিজ করে দেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটা হ্রাস পেয়েছে। যানজটও অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুন: দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এছাড়া দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা সহজ হবে। এ ব্রিজের তৈরি করার কারণে খুব দ্রুত ভোলার উৎপাদিত কৃষি পণ্য সড়ক পথে ঢাকা বা বরিশাল পাঠানো সহজ হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ন্যায় ভোলার চারটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিন আল ইয়ামিন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবদুল গফুর, ভোলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নাজমুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী আতিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ সওজ এর বিভিন্ন ঠিকদার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা