সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় নারকেল গাছ পরিচর্যা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মৃত্যুবরণ করেছেন হাফেজ আকন (৫৫) নামে এক দিনমজুর।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, গণধোলাই

সোমবার দুপুরে উপজেলার রাজেশ্বর গ্রামের কুলু বাড়িতে এ ঘটনা ঘটে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের কদমতলা ওয়ার্ড মেম্বার খায়রুল শরীফ জানান, দক্ষিণ কদমতলা গ্রামের দিনমজুর হাফেজ আকন সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে রাজেশ্বর গ্রামের মিঠুন কুলুর নারিকেল গাছ পরিচর্যার জন্য গাছে ওঠে। নারকেল গাছের ডাল পাশের বিদ্যুৎ লাইনের তারের উপরে পড়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মারা যায়।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিনমজুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা