পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি 
সারাদেশ

পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পিএফ, গ্রাচ্যুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিলের শ্রমিক-কর্মচারীরা।

শ্রমিক-কর্মচারীরা জানান, গত ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুসারে গত ২৬ আগস্ট চূড়ান্ত পাওনা মিল মালিকের পরিশোধের কথা থাকলেও টাকা পাননি তারা।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের দীর্ঘ সাত বছরের পাওনা পরিশোধ না করে সিবিএ নেতাদের সহযোগিতায় মিলটি বেআইনিভাবে বন্ধ করে দেন। মালিকপক্ষ এখন পাওনা পরিশোধ না করে টালবাহানা করছেন।’

‘গত ২৬ জুলাই জেলা প্রশাসকের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে মালিক নতুন করে আরো একমাসের সময় নিলেও সে সিদ্ধান্ত কার্যকর করেননি। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। টাকা আদায়ের ক্ষেত্রে শ্রমিকের এখন আর আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই।’

অনতিবিলম্বে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত কার্যকরসহ নির্ধারিত সময়ে শ্রমিকের পাওনা পরিশোধ না করায় ক্ষতিপূরণ দাবি করেন তারা।

আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা অনশন করবেন। এর মধ্যে পাওনা পরিশোধ না হলে ওই কর্মসূচি থেকে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনরত শ্রমিক নেতারা।

অবস্থান কর্মসূচি চলাকালে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছে স্মারকলিপি দেন।

মিলের প্রবীণ শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কাগজি ইব্রাহিম, ইঞ্জিল কাজী, মহসেন জুট মিলের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , শ্রমিক ফেডারেশন নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, আজিজুল ইসলাম, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান, ইলিয়াস হোসেন, আইনউদ্দিন, শহিদুল্লাহ সরদার, গফফার, মোড়ল আ. সত্তার, গফুর, আ. সত্তার, ইলিয়াস, আশরাফ ফকির, ফুল মিয়া, প্রদীপ বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা