ক্ষতিপূরণ বিতরণ ডিজিটালাইজড হলো ফরিদপুরে
সারাদেশ

ক্ষতিপূরণ বিতরণ ডিজিটালাইজড হলো ফরিদপুরে

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুরে ল্যান্ড অ্যাকুইজিশন (এলএ) কেসের চেক বিতরণ ও চান্দিনা ভিটি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে। সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ক অ্যাপসের উদ্বোধন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অ্যাপসটির উদ্বোধন করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুন্নবী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুন্নবী বলেন, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে সরকার ভূমি অধিগ্রহণ করে থাকে। একটা সময় ছিল, যখন ভূমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্তকে খুব সামান্য পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকারি মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ দিচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা তাদের জমির মূল্য কোনো ঝুট-ঝামেলা ছাড়াই আর উপকারভোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই ঘরে বসে ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এক সময় ডিজিটাল বাংলাদেশ ছিল স্বপ্ন, আর এখন এটা বাস্তবতা। ই-ফাইলিং এর ক্ষেত্রে ফরিদপুর জেলা অব্যাহতভাবে প্রথম স্থান দখলে রেখেছে। এভাবে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

সভাপতির বক্তব্যে অতুল সরকার বলেন, ডিজিটালাইজেশনে প্রভূত অগ্রগতি হয়েছে। আগামী প্রত্যেকটি ক্ষেত্রে ডিজিটাইজেশনের ছোয়া লাগবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল ভাতা হবে ডিজিটালাইজেশন পদ্ধতিতে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সেটেলমেন্ট কর্মকর্তা আ. কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুল বারী, গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা বরুণ কুমার বিশ্বাস প্রমুখ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তিথি মিত্র, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মো. আসাদুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও সভাপতি কার্যালয়ের ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন পরিদর্শন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা