সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
সারাদেশ

সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): পর্যটকদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প উম্মুক্ত করে দেওয়ার দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে এ মানববন্ধনে অংশ নেন সুন্দরবনের পর্যটন শিল্পে জড়িত কয়েকশত নৌ-যান মালিক ও কর্মচারী।

মানববন্ধনে বক্তারা দ্রুত সুন্দরবন খুলে দিতে বনবিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। করোনার বিধি-নিষেধ ও পরিবেশের সুরক্ষা নিয়ম-কানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতিও দেন।

করোনা প্রাদুর্ভাবে গত মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌ-যান চলাচল বন্ধ করে দেয় বনবিভাগ। এর ফলে দীর্ঘ ছয়মাস ধরে এ পর্যটন শিল্পে জড়িত ৫০টি লঞ্চ, ৩৫০টি জালিবোট ও ১৫০টি ট্রলারের প্রায় পাঁচ হাজার মালিক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ইতোমধ্যে খুলে দেওয়া হলেও ব্যতিক্রম কেবল সুন্দরবন। অচিরেই সুন্দরবন খুলে দেওয়া না হলে আমাদের পথে বসতে হবে। পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে বনবিভাগ।’

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নিদের্শনা আসেনি। নিদের্শনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেওয়া হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা