ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

কৃষক আব্দুল মজিদ উপজেলার লখপুর ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মোটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: নোয়াখালীতে ২ ভাইয়ের যাবজ্জীবন

পরে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা