ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় খাদে লেগুনা, নিহত ৪

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটবাউর এলাকায় লেগুনা খাদে পড়ে ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে লেগুনাচালক জাহিদ মিয়া (৪০),বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) ও পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।

আরও পড়ুন : ট্রাক-ট্রেনের সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনাকে পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়

সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা