সারাদেশ

পাবনায় জেলেদের মাঝে চাল বিতরণ

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ভিজিএফের আওতায় চলতি বছরে ইলিশের প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : মোরেলগঞ্জে জেলা চ্যাম্পিয়ান দলকে সংবর্ধনা

শনিবার দুপুরে চরতারাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দিঘি গোহাইল বাড়ি, আড়িয়া গোহাইল বাড়ি, বালিয়া ডাঙ্গী মৎস্যজীবী জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

ইউনিয়নের ১০৪ জেলের মধ্যে ২৫ কেজি হারে ২ হাজার ৬০০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। একটি মা ইলিশ লাখ লাখ ডিম দেয়। এ সময় মা ইলিশ ধরলে বিলপ্তি হয়ে যাবে জাতীয় মাছটি। আমরা তা চাই না। আপনারা ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলে ইলিশ মাছে দেশ ভরে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বরর মোস্তফা কামাল খান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খান রতন, ৫ ওয়ার্ডের সভাপতি ঝন্টু প্রামানিক, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর আইয়ুব খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক মির্জা ফিরোজ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা