ছবি: সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া অনুকূলে আসায় আজ সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হয়েছে। ফলে সেখানে আটকে থাকা প্রায় ২০০ পর্যটক টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আরও পড়ুন: আজ দুপুরের মধ্যে কমবে বৃষ্টি

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। এতে সেন্টমার্টিনে আটকে পড়েন পর্যটকরা।

শনিবার (৭ অক্টোবর) তারা জাহাজের ফিরতি ট্রিপে ফিরবেন বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

আরও পড়ুন: সেন্ট মার্টিনে আটকা ২০০ পর্যটক

তিনি জানান, আজ সকাল ৯ টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী ২ টি জাহাজ ছেড়ে যাবে। যথাসময়ে ও নিরাপদে জাহাজ ২ টি সেন্টমার্টিন পৌঁছলে ঐ জাহাজে করে ফিরবেন পর্যটকরা।

এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও জাহাজ চলাচল হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

এ সময় চলতি পর্যটন মৌসুমে ঐ নৌরুটে চলাচলকারী ১ টি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। শনিবার মধ্য রাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকাল থেকে ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে ফিরতি ট্রিপে ফিরবেন আটকা পড়া পর্যটকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা