সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : বোয়ালমারীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের সহায়তা

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া ঘাটের অদূরে এ ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে নদীতে উদ্ধার তৎপরতায় নেমেছেন নৌপুলিশ ও কোস্টগার্ড গার্ডের সদস্যরা।

আরও পড়ুন : রানীশংকৈলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বেঁচে ফেরা যাত্রী রিয়াদ বলেন, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তারা। ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ৫ জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা