নৌরুটে দুর্ভোগ চরমে
সারাদেশ

নৌ-রুটে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক:

পদ্মার নাব্যতা সংকট ও বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে বারবার বিঘ্ন হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। মূলত দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৌ-রুট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।

এছাড়া পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যার ফলে দুই নৌ-রুটে উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘাটে ভিড়তে ফেরিগুলোর দ্বিগুণেরও বেশি সময় লাগায় দুই ঘাটেই অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠাবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল শুরু করেছে। ১৬টি ফেরির মধ্যে বর্তমানে তিনটি কে-টাইপ ও দুটি মাঝারিসহ মোট পাঁচটি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় চলাচল বন্ধ ও সীমিত পরিসরে ফেরি চলার কারণে শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন। সকাল থেকেই ঘাটে ভিড় বাড়তে থাকে যানবাহনের। এতে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্য পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রীকে।

সরেজমিনে রোববার দুপুরে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিমুলিয়া ঘাটের পুরো এলাকাজুড়ে ছোট-বড় গাড়ির দীর্ঘ সারি। তীব্র গরমের মধ্যে নদী পারাপারের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার যাত্রী।

যাত্রীরা জানান, সীমিত ফেরি চলাচল করলেও নদী পারাপারে অনেক বেশি সময় নিচ্ছে ফেরিগুলো। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বড় পণ্যবাহী ট্রাকগুলো।

বিআইডব্লিটিসি শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, দুর্ঘটনা এড়াতে নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল করছে। অ্যাম্বুলেন্স ও জরুরি গাড়িগুলো অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নৌরুটে ড্রেজিংয়ের কাজ চলছে। নৌরুটের চ্যানেল ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অন্যদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ামুখী ফেরিগুলোকে উজানের তিন কিলোমিটার ঘুরে ঘাটে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে ফেরিঘাটগুলোতে পৌঁছতে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যাত্রী ও চালকেরা পড়ছেন চরম দুর্ভোগে।

রোববার বেলা ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে তিনশ পণ্যবাহী ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস ও আর সি এল মোড়ে প্রায় ৮০/৯০ টি পণ্যবাহী গাড়ি পারের অপেক্ষায় আছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা