মধুমতিতে বাবার মরদেহ উদ্ধার, ছেলে এখনো নিখোঁজ  
সারাদেশ

মধুমতিতে বাবার মরদেহ উদ্ধার, ছেলে এখনো নিখোঁজ  

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:
কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে যাওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ছয়মাস বয়সী শিশু সন্তান আনাসের খোঁজ এখনো মেলেনি।

ঢাকার পুলিশ সদর দপ্তরের কনস্টেবল নিহত আবু মুসা রেজওয়ানের (২৮) বা‌ড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপ‌জেলার চাচই গ্রা‌মে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মইষাঘাটা এলাকায় রোববার (৩০ আগস্ট) সকালে আবু মুসা রেজোয়ানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোলে থাকা ছয়মাসের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন। ট্রলারটিতে করে মুসা তার পরিবারের ছয়জন সদস্য নিয়ে কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি নদীতে বেড়াতে যান। এক পর্যায়ে ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পানির স্রোতে ট্রলারটি নির্মাণাধীন কালনা ব্রিজের পিলারে গিয়ে সজোরে ধাক্কা লাগে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম চালান খুলনা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সন্ধ্যায় উদ্ধার তৎপরতা বন্ধ করে ফিরে যান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা