যশোরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গৃহীত
সারাদেশ

আলফাডাঙ্গায় কলেজছাত্রের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের কলেজছাত্র আশিক রানা (১৯) হত্যাকাণ্ডে জড়িত শরীফ হারুন অর রশীদ (হারুন শরীফ) ও তার ভাই নজরুল শরীফসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

নিহত আশিক রানা ওই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর শেখের ছেলে এবং ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
গত ১৫ আগস্ট বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি একই গ্রামের শরীফ হারুন-অর-রশীদের বাড়ির একটি কক্ষ থেকে আশিক রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

নিহতের চাচা বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে হারুন শরীফকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তিন আসামি হারুন শরীফের ভাই নজরুল শরীফ (৪২), মেয়ে মারিয়া খানম (১৫) ও সবুজকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার টাবনী বাজারে এই মানববন্ধনে অংশ নেন প্রায় দুই হাজার লোক।

মানববন্ধনের সমাবেশে বক্তব্য দেন বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাগর শেখ, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। আরো অংশ নেন ডা. পলাশ, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল খায়ের শেখ, নওশের শেখ, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মো. আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা