মরণফাঁদ পাতা আছে হাসপাতালে যাওয়ার সড়কেই!
সারাদেশ

মরণফাঁদ পাতা আছে হাসপাতালে যাওয়ার সড়কেই!

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী: দীর্ঘদিন সংস্কারের অভাবে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে যাতায়াতের সড়কটির বেহালদশা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও চিকিৎসকসহ হাসপাতালের কর্মীরা।

স্থানীয়রা জানান, আরসিসি নির্মিত হাসপাতালের দক্ষিণ দিকের সড়কটির একদম বেহাল অবস্থা। আর এই সড়কটিই হাসপাতালে যাতায়াতের মূল সড়ক হিসেবে বিবেচিত। সড়কটি ভেঙে পুরনো লোহার রড বেরিয়ে আসায় এতে চলাচলকারী পরিবহন যে কোনও সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে। হাসপাতালের সেবা প্রত্যাশী রোগীদের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্স চালকরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন। অন্যদিকে হাসপাতালের উত্তর দিকে সড়কের কাজ চলছে, যার জন্য বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পটুয়াখালী মেডিকেল কলেজের চলমান উন্নয়ন প্রকল্পের ভারী মালামাল বহন, টানা বৃষ্টি এবং সংস্কারের অভাবে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।

২০১৫ সালে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে মেরামত হয় পটুয়াখালী মেডিকেল কলেজের দক্ষিণ পাশের সড়কটি। এরপর এই সড়কটিতে আর সংস্কারের ছোঁয়া লাগেনি। মেডিকেল কলেজ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড, সাব-রেজিস্ট্রার কার্যালয়, বাংলাদেশ টেলিভিশনের উপ-সম্প্রচার কেন্দ্র কার্যালয়সহ একাধিক দাপ্তরিক কার্যালয়ে যাতায়াতে সড়কটি ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন সুবিধার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও হাসপাতালের অন্যান্য যানবাহনও এই সড়কটি ব্যবহার করে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘রাতে রোগী নিয়ে ইজিবাইক পড়ে গেছে পানির মধ্যে। আমি আরও লোকজন গিয়া উঠাইছি। এর আগের দিন চারটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।’

স্থানীয় কাউন্সিলার জানান, বৃষ্টির কারণে উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে এলে কাজ শুরু হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা