দৌলতখানে ইউএনও’র বিদায় সংবর্ধনা
সারাদেশ

দৌলতখানে ইউএনও’র বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথকে বিদায় সংবর্ধনা দিয়েছে দৌলতখান প্রেসক্লাব।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ,সাংবাদিক, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, পেশাজীবী এবং বিশিষ্ট নাগরিকরা আলাদাভাবে তাকে সংবর্ধনা দেন।

৩০তম বিসিএস কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ২০১৮ সালের ২৮ মার্চ দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, কর্মদক্ষতা দিয়ে উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন এই কর্মকর্তা। তিনি অনেক বাল্যবিয়ে বন্ধ করেছেন। তার হস্তক্ষেপে দখলমুক্ত হয়েছে অসংখ্য খাসজমি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন অসংখ্য মাদক ও অসাধু ব্যবসায়ীকে। বন্ধ করেছেন ইটের ভাটা, পরিবহন নৈরাজ্য, টোকেন চাঁদাবাজি, মাটি, বালু ও ভূমিদস্যুতা। জাল দলিল সৃজন ও পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তার হাতে সাজা পেয়েছেন অনেকে। স্থানীয়দের কাছে তিনি ছিলেন বেশ প্রিয় একজন মানুষ।

বিদায় সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিস্বরুপ জনগণ তাকে কখনো ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেনু, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান শরীফ, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি জামাল প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা