ছবি-সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন। এ সময় স্বপন মিয়া (৩৩) ও সবুজ মিয়া (৩৫) নামে ২জন গুরুতর আহত হন।

আরও পড়ুন: চাটখিলে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

এলাকাবাসী জানান, এলাকায় রাতে চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়।ঐ প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

এ জন্য সোমবার রাত ১২টার পর একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

বিষয়টি জানার পর তাদের থামাতে এগিয়ে আসেন ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যরা। তাতে ক্ষুব্ধ হয়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের কয়েকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। বাদশা ও তার ২ সহোদর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরীর বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকা পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা