ছবি: সংগৃহীত
সারাদেশ

হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ  

ঠাকুরগাঁও সংবাদদাতা: হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বাড়িতে বউ আনবেন ছেলে- এমন আশা ছিল বাবা-মায়ের। কয়েক বছর আগে হেলিকপ্টারে পুত্রবধূ আনার একটি ঘটনা সামাজিক মাধ্যমে দেখে পিতার শখ জাগে, তিনিও তার ছেলের বউকে হেলিকপ্টারে করে ঘরে আনবেন।

আরও পড়ুন: ঝারিয়া-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

সাধ থাকলেও সাধ্য হয়ে না ওঠার কারণে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে পিতা-মাতাকে।

অবশেষে শখ পূরণ করতে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামে নিজ বাড়িতে ছেলের বউ নিয়ে আসেন মেরিন ইঞ্জিনিয়ার ছেলে স্বপ্ন সামিউল্লাহ।

শরিফ হাসানের ৪ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান স্বপ্ন সামিউল্লাহ। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন: রংপুরে খেলাফত মজলিসের সমাবেশ

স্বপ্ন সামিউল্লাহ সিঙ্গাপুরে থাকা অবস্থায় ভিডিও কলে সামাজিক নীতি মেনে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে সদ্য ফাইনাল পরীক্ষা শেষ করা মুমতারিন নাজনীন সুইটির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

দেশে এসে বাবা-মায়ের সেই শখ পূরণ করতে আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা থেকে পাবনা শ্বশুরবাড়ি, সেখান থেকে নিজ বাড়িতে হেলিকপ্টারে চড়ে আসেন নবদম্পত্তি। এ সময় আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ সমবেত হয় নববধুকে দেখতে।

স্থানীয় দোকানদার আনোয়ার হোসেন বলেন, গ্রামের মানুষ এতো কাছে থেকে কোনোদিন হেলিকপ্টার দেখতে পায়নি। স্বপ্ন সামিউল্লাহ বিবাহ উপলক্ষে হেলিকপ্টার গ্রামে আসায় গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।

আরও পড়ুন: রংপুরে খেলাফত মজলিসের সমাবেশ

বরের বড় বোন সুমি বলেন, আমার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হেলিকপ্টারে করে বউ নিয়ে গ্রামে এসে একদিকে বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করেছে, অন্যদিকে গ্রামবাসীও হেলিকপ্টার দেখে আনন্দ পেয়েছে।

নববধূ মুমতারিন নাজনীন সুইটি বলেন, আমার স্বামী আজ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছে। আমি হেলিকপ্টারে শ্বশুর বাড়ি আসতে পেরে গর্বিত বোধ করছি। গ্রামবাসী আমাদের বরণ করে নেয়াটাও অনেক উপভোগ করেছি আমরা।

আরও পড়ুন: প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে

স্বপ্ন সামিউল্লাহ বলেন, আমরা ৪ ভাই-বোন। ভাই-বোনের মধ্যে আমি তৃতীয়। ছেলে হিসেবে বাবা মায়ের শখ পূরণ করতে হলো। তাই ঘণ্টায় ৮০ হাজার টাকা হিসেবে হেলিকপ্টারটি ভাড়া করে স্ত্রীকে ঘরে এনে বাবা মায়ের শখ পূরণ করতে পেরেছি।

পিতা শরিফ হাসান বলেন, আমার ছেলে সামিউল্লাহকে বিয়ে করিয়ে হেলিকপ্টারে করে বউ বাড়িতে আনবো- আমার ছেলে আমার সেই সাধ আজ পূরণ করেছে, এ জন্য আমি অত্যন্ত খুশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা