সংগৃহীত
সারাদেশ

হিলিতে ডিমের দাম কমেছে 

জেলা প্রতিনিধি: সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার ১ সপ্তাহ পর দিনাজপুরের হিলি বাজারে হালিতে ২-৪ টাকা কমেছে ডিমের দাম। প্রকার ভেদে ৫০-৫২ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে সরকারের বেধে দেওয়া ৪৮ টাকা হালিতে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন। সাধারণ ক্রেতারা দাম কমে যাওয়ায় খুশি।

আরও পড়ুন: ৩টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার ২

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি ডিম বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্যবসায়ীরা প্রতি হালি ডিম বিক্রি করেছেন ৫০-৫২ টাকা হালিতে। বর্তমান দাম কমিয়ে তা বিক্রি করছেন ৪৮ টাকা হালিতে।

ডিম কিনতে আসা আব্দুল রাজ্জাক জানান, ডিম একটি গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। এর আগেও ২৬-৩০ টাকা হালি ছিলো। দাম বাড়তে বাড়তে ৫২ টাকায় ঠেকে ছিলো। আজ ৪৮ টাকা হয়েছে। সরকার যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাহলে হয়তো অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না।

আরও পড়ুন: পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জানায়, বাজার মনিটরিং আর ভারত থেকে ডিম আমদানিতে সরকার অনুমতি দিয়েছে। যার কারণে মোকামে কিছুটা দাম কমিয়েছে। গত সপ্তাহে ৫০-৫২ টাকা হালি বিক্রি করেছি। বর্তমানে আমরা সরকারি রেটে ৪৮ টাকা হালি বিক্রি করেছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। আলু, ডিম ও পেঁয়াজ ও বিভিন্ন নিত্যপণ্য সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। বাজার দর স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা