সংগৃহীত
সারাদেশ

ঝারিয়া-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: কুবি শিক্ষার্থীর 'আত্মহত্যা'

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ-ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: হিলিতে ডিমের দাম কমেছে

তিনি জানান, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালশুকা রেলক্রসিং এলাকায় আসতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। তাই ময়মনসিংহ-ঝারিয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জিয়াউল হক আরও জানান, ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন সেখানে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এখনও তা বলা যাচ্ছে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা