সংগৃহীত
সারাদেশ

গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুতল একটি ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিপা (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আদালতে জামিন নিতে গিয়ে আটক

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা বলেছেন, হাসিনা মমতাজ (৫৫), সোহাগ (৩৫) ও চায়না (৩০) আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন: রামপালে পূজা উপলক্ষে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, দিঘিরপাড় এলাকার সাকিনস্থ সফর আলী ভূঁইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির ৪ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা ৪ জন ভাড়াটিয়া আহত হয়েছে।

ফখরুদ্দিন বলেন, পরে বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিস ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা