ছবি: সংগৃহীত
সারাদেশ

আদালতে জামিন নিতে গিয়ে আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা: জমি নিয়ে বিরোধের জেরে চাকরিস্থলে ছুটি না নিয়ে গোপনে বাড়িতে এসে চাচাত ভাইকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টা মামলায় আদালতে জামিন নিতে এসে রংপুর রিজিওনাল অফিসে কর্মরত এক বিজিবি সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

আটককৃত আব্দুল মোতালেব (৩৫) সদর উপজেলার ঘনিমহেশপুর ধনিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার আসামির জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব বিজিবির রংপুর রিজিওনাল অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। তিনি চলতি বছরের ১৪ জুলাই সকালে অফিসে ছুটি না নিয়ে গ্রামের বাড়ি ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে আসেন এবং তার বাবা-মার সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।

এরপর তিনি প্রতিবেশী সাদেকুল ইসলাম নামে এক যুবকের সহায়তায় চাচাত ভাই রবিউল ইসলামকে বাড়ির সামনে ডেকে নেয়। রবিউল ইসলাম সেখানে
পৌঁছালে বিজিবি সদস্য মোতালেব বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে জখম করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

এ সময় রবিউল প্রাণ বাঁচতে চিৎকার শুরু করলে মোতালেব ধারালো ছোড়া দিয়ে তার মাথা বরাবর আঘাত করেন। রবিউল তার বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে উক্ত আঘাত তার হাতে লেগে জখম হয়। এমনকি মোতালেবের পিতা আব্দুল জব্বারও রবিউলকে মারধোর করেন।

পরে প্রত্যক্ষদর্শীরা রবিউলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিম রবিউল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

আদালত বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতে রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন। পুলিশ যথারীতি মামলা রুজুু করে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

এদিকে বিজিবি আব্দুল মোতালেব গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে দীর্ঘ শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা