ছবি: সংগৃহীত
সারাদেশ

রামপালে পূজা উপলক্ষে মতবিনিময় সভা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপাল থানার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভন্ডগ্রামের নাম পরিবর্তন চান এলাকাবাসী

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পূজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ।

এ সময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোরেলগঞ্জে অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ

মতবিনিময় সভায় সকল মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

সর্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার, সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেন তিনি। এ জন্যে তিনি পূজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা