সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা : ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : এসডিজি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।

আরও পড়ুন : পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ডা. আবু বাশার মো: সায়দুরজামান, জেলা সদর দপ্তরের আনসার ব্যাটালিয়ন ১ পরিচালক ড. লুৎফর রহমান, নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সদস্যদের অবস্থান থেকে অবদান রাখার পরামর্শ দেন।

আরও পড়ুন : পূর্ণাঙ্গ দল পাঠাবে না ইইউ

পরিচালক আব্দুস সামাদ তাঁর বক্তব্যে সদস্যদের সামাজিক অপরাধ, কুসংস্কার, জঙ্গি, ইভটিজিং, মানবপাচার, লিঙ্গের বৈষম্য, মাদকাসক্তি এবং সমাজকে অভিশাপ থেকে মুক্ত করতে গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

শেষে জেলা-উপজেলার ২৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাই-সাইকেল, ছাতা ও ২৫০ জনকে বিভিন্ন প্রকার পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন : নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

সমাবেশে জেলার ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপির বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা