ছবি: সংগৃহীত
সারাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩      

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ ক্যাম্পের সদস্যরা।

আরও পড়ুন: বাগেরহাটে নান্দনিক পানির ফোয়ারা উদ্বোধন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে চোরচক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন আজ বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কে কি বলল, তাতে কিছু যায় আসে না

আটকরা হলেন- ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।

সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন-৩ রামপাল ক্যাম্পের একটি চৌকশ দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালায়।

আরও পড়ুন: আ’লীগের সভায় র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ

এ সময় ২৬৩ কেজির অধিক পরিমাণে আর্থিং কপার ক্যাবলসহ চোরচক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রাজশাহীতে হাসপাতাল-ক্লিনিকে অপারেশন বন্ধ ঘোষণা

তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০ টির অধিক অভিযানে প্রায় ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা