সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে হাসপাতাল-ক্লিনিকে অপারেশন বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি: রাজশাহীতে আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অস্ত্রোপচার (অপারেশন) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অ্যানেস্থেসিওলজিস্টরা তাদের ফি বৃদ্ধির কারণে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকেরা এ সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মলনে বলা হয়েছে, অ্যানেস্থেসিওলজিস্টরা নতুন ফি নির্ধারণ করেছেন। যা এখনকার চেয়ে দ্বিগুণ। এটি বাস্তবায়ন হলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সাথে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে এলো ৫৩ হাজার স্যালাইন

সংগঠনের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান জানান, অ্যানেস্থেসিওলজিস্টরা যে রেট নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করলে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। ফলে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা খরচ সাধ্যের বাইরে চলে যাবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজশাহীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সব ধরনের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমরা রোগীদের স্বার্থেই নিয়েছি।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের (বিএসএ) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. মো. খিজির হোসেন জানায়, ২০১৬ সালের পর আমাদের ফি আর বৃদ্ধি করা হয়নি। ক্লিনিক ও হাসপাতাল-মালিক পক্ষ অপারেশনের সময় অ্যানেস্থেসিওলজিস্টদের নামে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করেন। আমরা তাদের বলেছি, আমাদের নামে নেওয়া টাকা আমাদেরই দিতে হবে। কিন্তু তারা তা দিতে চায় না।

আরও পড়ুন: ভোলায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

তিনি আরও বলেন, বর্তমানে প্রসূতিদের সিজার করতে ফি হিসেবে অ্যানেস্থেসিওলজিস্টরা পান দেড় থেকে ২ হাজার টাকা। তারা সেই ফি আড়াই হাজার টাকা করার দাবি জানিয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বিএসএর রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের নতুন ফি জানিয়ে চিঠি দেয়। এ নিয়ে চিকিৎসকদের সাথে ক্লিনিক-হাসপাতাল মালিকদের মনোমালিন্যের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা