সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বড় বোন বাদি হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করলে রাতেই নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর উপজেলার সাউথখালী ইউনয়িনের সুন্দরবনসংলগ্ন শরণখোলা গ্রামে। ওইদিন সকাল ৯টার দিকে কিশোরী আব্দুল হক মোল্লার মুদি দোকানে খাবার কিনতে যায়। তখন কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই বৃদ্ধ। নির্যাতিত কিশোরী এনজিও পরিচালিত স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

আরও পড়ুন : একদিনে আরও ২১ জনের প্রাণহানি

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, কিশোরীর বাবা-মা ভারতে থাকেন। বাড়িতে থাকে তারা দুই বোন। বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত একটি বিদ্যালয়ে সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ঘটনার দিন সকাল ৯টার দিকে বিদ্যালয়ের সামনের দোকানে খাবার কিনতে গেলে একা পেয়ে কিশোরীকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দোকানী আব্দুল হক মোল্লা। এসময় কিশোরী চিৎকার ও জোরাজুরি করলে তাকে ছেড়ে দেয় ওই বৃদ্ধ মুদি দোকানী।

ওসি ইকরাম হোসেন জানান, কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি তার বড় বোনকে জানায়। এর পর থেকে সে বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করে দেয়। বিষয়টি ভারতে অবস্থানরত তার বাবা-মাকে জানালে তারা মামলা করার পরামর্শ দেন। মামলার পর মুদি দোকানী আব্দুল হক মোল্লাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষা এবং ২২ধারায় জবানবন্দির জন্য ওই কিশোরীকেও আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা