সংগৃহীত ছবি
সারাদেশ

পঞ্চগড় সীমান্তে স্বর্ণের বার উদ্ধার

মো: রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আবারও ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি’র ঘাগড়া বিওপি টহল বাহিনী।

আরও পড়ুন : বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে মাধুপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় স্বর্ণের বার দুইটি জব্দ করে বিজিবি। উদ্ধার হওয়া বার দুইটির ওজন ২.১২৬ কেজি (দুই কেজি ১২৬ গ্রাম)। যার বাজার মূল্য এক কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা।

এ নিয়ে উদ্ধার হওয়া মোট স্বর্ণের বারের সংখ্যা দাঁড়ালো ২২টি। এর আগে গত ১৭ সেপ্টেম্বর একই বিওপির আওতাধীন প্রধানপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় ভারতে পাচারের সময় ১৯টি স্বর্ণের বার সহ জুয়েল (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি। পরবর্তীতে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওইদিন বিকেলে উদ্ধার করা হয় আরো একটি স্বর্ণের বার। উদ্ধার হওয়া ১৯.৯০৩ কেজি ওজনের (১৯ কেজি ৯০৩ গ্রাম) ২০টি স্বর্ণের বারের বাজার মূল্য ছিল ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

বুধবার দুপুরে ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে সংবাদ সম্মেলন করে বিজিবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম। এ সময় তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ভারত সীমান্তে কোন কিছু পাচার হচ্ছে এমন সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করে বিজিবির টহল দল। ধাওয়া খেয়ে সন্দেহজনক ব্যক্তি ভারতের দিকে সীমান্তের শূণ্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেয়। বিজিবির টহলদল ওই ব্যাগ তুলে তল্লাশি করলে এই স্বর্ণের বার দুইটি পায়। তিনি আরো বলেন, ইতোপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও স্বর্ণ পাচার চেষ্টার ঘটনাটি নতুন। এটি একটি বড় চালান ছিলো।

বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারে সক্ষম হয়েছে। সীমান্তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটলিয়নের অতিরিক্ত অধিনায়ক আলী আকবর, সহকারি পরিচালক জসিম উদ্দীন, ঘাগড়া বিওপি’র ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা