ছবি: সংগৃহীত
সারাদেশ

ইউপি সদস্যের অপসারণের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও সংবাদদাতা: বাকপ্রতিবন্ধী বিধবা ভিক্ষুকের বয়স্কভাতার টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে জামালপুর ইউনিয়নের এক মেম্বারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: খড়ের গাদায় চাপা পড়ে ৩ জনের মৃত্যু

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভগদগাজী বাজারে কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেনের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে এক নারী অভিযুক্ত মেম্বার ফারুক হোসেনের ছবিতে জুতাপেটা করেন।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিককে হত্যা, আটক স্বামী

উল্লেখ্য, জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুনির উদ্দীনের স্ত্রী সহিরন বেওয়া (৯৩) এর চালু থাকা বয়স্কভাতার টাকা তার ছেলের মোবাইল নাম্বার দিয়ে কৌশলে আত্মসাৎ করেন ওই মেম্বার।

র্দীঘদিনেও সহিরন ভাতার টাকা না পেয়ে ইউপি সদস্য ফারুকের সাথে যোগাযোগ করলে সহিরনের ভাতার কার্ডটি নষ্ট হয়েছে বলে জানান তিনি। চলতি মাসে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহিরন জানতে পারেন, তার ভাতার কার্ড বন্ধ হয়নি বরং টাকা যাচ্ছে ইউপি সদস্য ফারুকের ছেলে শাকিলের মোবাইল নম্বরে।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

এ ঘটনায় ভুক্তভোগী সহিরন বেওয়া ইউপি সদস্য ফারুকের নামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন জানান, সহিরন বেওয়ার মোবাইল না থাকায় তার উপকারের জন্য ছেলে শাকিলের নাম্বার দিই। কিন্তু ওই নাম্বারে কখনও টাকা এসেছে কি না, তা জানতাম না। ভুল বোঝাবুঝির কারণে এ রকম ঘটনা ঘটেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা