সংগৃহীত ছবি
সারাদেশ

গণধোলাই চোরাকারবারির মৃত্যু 

জেলা প্রতিনিধি: নোয়াখালীর জেলায় ছাত্র-জনতার গণধোলাইয়ের শিকার আব্দুস সহীদ (৪৩) নামে এক মাদক চোরাকারবারির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুস সহীদ সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইসমাইল মুহুরী বাড়ির মমিন উল্যাহ মুন্সির ছেলে।

জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামে এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা, এমন খবর প্রচার হলে এলাকাবাসী তাকের আটক করে গণধোলাই দেয়। এরপর খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ যৌথ অভিযানে যায়। এ সময় একটি শটগানসহ দুলালের ছেলে মো. জামাল (৪৩), মো. কালা মিয়ার ছেলে মো. জাবেদ (২৮), আবু জাকেরের ছেলে মো. রিয়াদ ও মমিন উল্যাহ মুন্সির ছেলে আব্দুস সহীদকে আটক করা হয়। তার আগেই ছাত্রজনতা তাদের মারধর করায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ভর্তি করানো হয়। এর মধ্যে আব্দুস সহীদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে নিহত আব্দুস সহীদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত হওয়ার প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। পর ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আশঙ্কামুক্ত রয়েছে।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, আটক ৪ জনকে অস্ত্রসহ আটকের আগে ছাত্র জনতা গণধোলাই দেয়। ফলে তারা অসুস্থ হয়ে পড়েন। আমরা তাদের ঘটনাস্থলে থাকা সুধারাম থানার পুলিশ সদস্যের নিকট হস্তান্তর করি। যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ক্রেতা-বিক্রেতা ও সন্ত্রাসীদের আটক অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা