সারাদেশ

শ্রীনগরে বোনজামাইকে কুপিয়ে হত্যা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ও পারিবারিক কোলাহে বিরোধের জের ধরে ছোট বোন জামাইকে কুপিয়ে হত্যা করেছে সমন্ধি (স্ত্রীর বড় ভাই)।

আরও পড়ুন : আখাউড়া-আগরতলা চলল ট্রেন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত রাসেল (২৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের রশিদ খানের ছেলে।

জানা গেছে, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান (৩২) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলো। মাদকের নেশা হতে মুক্ত করতে ছোট বোন জামাই রাসেল তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কোলাহল শুরু হয়।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় নিহত ২

বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসত ঘরে ঘুমিয়ে থাকা রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোঁপ দেন শেখ রহমান। পরে অনেক চেষ্টা করেও কোড়াঁলটি মাথা থেকে বের করতে না পেরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানা (ওসি) আবুদুল্লাহ আল তায়েবীর বলেন, স্ত্রীর বর ভাই বোনজামাইকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ঢাকা দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন : বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রহমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা