সারাদেশ

ভালুকায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) সোমাইয়া আক্তার।

আরও পড়ুন : এদেশে কেউই সংখ্যালঘু নয়

বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রতিফলন কোচিং সেন্টার ও ৬ নং ওয়ার্ডের প্রতিশ্রুতি কোচিং সেন্টারকে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসময় এইচএসসি পরীক্ষাকালীন সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং পরিচালনা করায় সরকারি নির্দেশনা মাফিক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে ওই দুটি কোচিং সেন্টারসহ বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে ডেঙ্গু বড় বিপদের হাতছানি

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, সরকারী আদেশ অমান্য করায় প্রতিফলন কোচিং সেন্টারের পরিচালক মো. মোক্তার হোসেনের কাছ থেকে ১০,০০০ হাজার ও প্রতিশ্রুতি কোচিং সেন্টারের ১০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা