ছবি : সংগৃহিত
সারাদেশ

সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত থেকে নুর ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এর দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

জানা যায়, সীমান্ত দিয়ে গরু চোরাচালানের সময় বুধবার গভীর রাতে বিএসএফের ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ গুলির শব্দ স্থানীয় লোকজন শুনতে পান। এরপর বৃহস্পতিবার সকালে নুর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন সীমান্তের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : সড়কে জাবির ২ শিক্ষার্থী নিহত

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে সীমান্তের বাংলাদেশের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে মারাত্মক জখম পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা