ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় চাচা-ভাইপোর মৃত্যু

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে সিরাজদীখান উপজেলায় এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ঐ নারী বাসের যাত্রী ছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন: বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ জানিয়েছে, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে সজোরে আঘাত লেগে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন প্রায় ১২ জন বাসযাত্রী।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, মালবাহী ট্রাকটি বিকল হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা