প্রতীকী ছবি
সারাদেশ

সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে খালে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় চাচা-ভাইপোর মৃত্যু

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশগাড়ি ইউনিয়নের উত্তর উড়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সালমান শিকদার (১০) ওই গ্রামের সোলায়মান শিকদারের ছেলে।

আরও পড়ুন : পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমান শিকদার তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে সাঁতার শিখতে যায়। এসময় কলা গাছ দিয়ে সাঁতার কাটতে কাটতে বেশ দূরে চলে যায় সে। একপর্যায় তীব্র স্রোতে কলা গাছ থেকে হাত ছুটে গিয়ে খালে ডুবে যায় সালমান।

এসময় তার সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর খাল থেকে সালমানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খালের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। বিষয়টি দুঃখজনক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা