সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে মায়ের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : হাসিনা-মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

নিহত শিশু অঙ্কিতা দাস ওই এলাকার পলাশ দাস ও অনিতা দাসের কন্যা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারি পলাশ দাসের স্ত্রী অনিতা দাস প্রতিদিনের মতো তার চার বছরের শিশু অঙ্কিতা দাসকে সাথে নিয়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল করতে নামেন। গোসল করা অবস্থায় মায়ের অসাবধানতায় শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছু সময় পর শিশুটিকে না দেখতে পেয়ে তার মা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা পুকুরের তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, শনাক্ত ২৭৮২

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অঙ্কিতা তার মায়ের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। মায়ের অসতর্কতায় শিশুটি হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটির মা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহেতেশাম আরা নেছা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন :

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা