ছবি: সংগৃহীত
সারাদেশ

ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

জেলা প্রতিনিধি: সিলেটে একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে পথচারীসহ কমপক্ষে ৯ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়ে পাম্পে আগুন লেগে যায়। এ সময় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ২১

এ ঘটনায় দগ্ধ কমপক্ষে ৮ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী শফিক আহমদ জানান, আমি ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করে গ্যাস সরবরাহের নজেল থেকে গ্যাস বের হতে থাকলে অনেকে দৌড়ে নিরাপদ অবস্থানে চলে যান।

আরও পড়ুন: বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

এর কিছুক্ষণের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে বিকট শব্দে একটা বিস্ফোরণ হয়। পরে আমি আহত ৪ জনকে নিয়ে এমএজি হাসপাতালে আসি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান জানান, আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এখানে আসা বেশিরভাগ রোগীই দগ্ধ হয়েছেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। দগ্ধ রোগীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৪৮ ঘণ্টা আগে কিছু বলা যায় না।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় চাচা-ভাইপোর মৃত্যু

আহতদের চিকিৎসা দেওয়া হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আদনান জানান, বেশিরভাগ রোগীই ১৫ থেকে ৪৫ ভাগ দগ্ধ। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। দগ্ধদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা